স্টাফ করেসপন্ডেন্ট
বহুল আলোচিত বিএনপির জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম জিয়া টিভির আয়োজনে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ০৯ টায় কেমন আছে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরব আমিরাত বিএনপির মহিলা সম্পাদিকা শামছুন্নাহার স্বপ্না মনির উপাস্থাপনায় সম্মানিত অতিথি হিসবে ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক,বিশিষ্ট টকশো ব্যাক্তিত্ব বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাদের গনি চৌধুরী,সৌদি বিএনপির সহ সভাপতি এবং জিয়া টিভির চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকী ও কানাডা মহিলা দল এর সভাপতি নাজমা হক।
আলোচক বৃন্দ বলেন,দেশে হা হাহাকার চলছে,মধ্যভিত্ত মানুষেরা ও আজ ভালো নেই,গনতন্ত্রের মা কে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে,ভোটরাবিহীন অবৈধ সরকারের এমপি মন্ত্রীরা বিদেশে টাকার পাহাড় বানাচ্ছে আর দেশের মানুষ না খেয়ে মরতেছে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাকের মাহমুদ।













