• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে: তথ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৬:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৬:৩৯

বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মাসেতু প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে। কারণ, বিএনপি বলেছিল পদ্মাসেতু তৈরি করা সম্ভব নয়। পদ্মাসেতু এখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে এর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পাড়ি দিয়েছেন। পদ্মাসেতুতে ওঠার আগে বিএনপি নেতাকর্মীদের তওবা পড়ে ওঠা উচিত।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, মাঠে-ময়দানে কোথাও নেই বিএনপি। বর্ষাকালে চারদিক যখন তলিয়ে যায়, তখন ব্যাঙ ডাকে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বর্ষাকালে ব্যাঙ ডাকার মতো।

তিনি বলেন, তারা সমাবেশ ঠিকমতো করতে পারে না। সমাবেশের নামে তারা নিজেদের মধ্যে মারামারি করে। যারা নিজেদের ঐক্য ঠিকভাবে ধরে রাখতে পারে না, তারা আবার সরকার পতনের ডাক দেয় যা হাস্যকর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com