• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিশিষ্ট সমাজসেবিকা ছাহেরা খাতুনের আগামীকাল ১ম মৃত্যুবার্ষিকী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ২:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ২:২০

9365877
 

স্টাফ করেসপন্ডেন্ট
বিশিষ্ট সমাজসেবিকা ছাহেরা খাতুনের আগামীকাল ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাহেরা খাতুন পাঠাগারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল ১০টায় তুরাগ থানাধীন ছাহেরা খাতুন পাঠাগারে দিনব্যাপী কুরআনখানি ও দোয়া এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

স্মরণ সভায় সভাপতিত্ব করবেন ছাহেরা খাতুন পাঠাগারের সভাপতি, বিশিষ্ট লেখক ও কবি আসমা সরকার। উপস্থিত থাকবেন জাসদ (ইনু) উপদেষ্টামন্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমানসহ ছাহেরা খাতুন পাঠাগারের সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশিষ্ট লেখক ও কবি আসমা সরকার সবাইকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আসমা সরকার তার মা ছাহেরা খাতুন অবলম্বনে ‘মেয়ে’ নামক একটি গ্রন্থ লেখে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম