• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ২:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ২:১৬

Gaibandha PHOTO 04 4
 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা আহুত ২৮ মার্চের হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সভাপতি রেবতী বর্মন, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী’র লিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সেইসাথে আবারও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। তারা আরো বলেন, দেশে গণতন্ত্র-ভোটাধিকার নির্বাসিত, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশ। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে ১২টা সর্বাত্মক হরতাল পালন করার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান বক্তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম