• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কুমিল্লায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন শিরিন আক্তার

প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ২:৫৫
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ২:৫৫

9258 1
 

জেলা প্রতিনিধি

কুমিল্লায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামে এক গৃহবধূ। এদের মধ্যে ওজন কম হওয়ায় দুই শিশু ঝুঁকিতে রয়েছে। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের মুন স্পেশালাইজড হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

প্রসূতি শিরিন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গঙ্গানগর গ্রামের সাইফুলের স্ত্রী।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা বিষয়টি নিশ্চিত করে জানান, চার শিশুর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শিশুগুলো নয় মাসে জন্মগ্রহণ করায় কিছুটা ঝুঁকি রয়েছে। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। দুইজনের ওজন কম হওয়ায় তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

শিশুদের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার সাত বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এখন আল্লাহ চারটি সন্তান দিল। আগে চা বিক্রি করতাম। এখন বেকার অবস্থায় পরিবারকে নিয়ে অনেক আর্থিক কষ্টে জীবনযাপন করছি। তবুও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার চার সন্তানের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম