• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সরকার লুণ্ঠনকারীদের পক্ষে, আর জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে : আবদুর রব

প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ১২:২১
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ১২:২১

সরকার লুণ্ঠনকারীদের পক্ষে, আর জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে : আবদুর রব

স্টাফ করেসপন্ডেন্ট

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মানুষকে অভুক্ত রেখে আতশবাজির আয়োজন দেশের জনগণের প্রতি সরকারের নিষ্ঠুরতার প্রকাশ।

তিনি বলেন, ‘ঢাকা-টরন্টো ফ্লাইট’ পরীক্ষামূলকভাবে চালু করার নামে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উচ্চাভিলাসী ভ্রমণ জনগণের সঙ্গে শ্রেফ প্রতারণা।

আজ শুক্রবার রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

আ স ম রব বলেন, রাষ্ট্রীয় সম্পদের হরিলুট এবং পাচার কেবল জনবিচ্ছিন্ন সরকারের পক্ষেই সম্ভব। কোনো দেশপ্রেমিক সরকারের পক্ষে নয়। এ সরকার লুণ্ঠনকারীদের পক্ষে, আর জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এস এম শামসুল আলম নিক্সনকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com