• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৪:৪৪
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৪:৪৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রস্তাবটি পেশ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ প্রস্তাবটি তোলার পর এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য তাদের দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। সদস্যদের সংখ্যা গণনার পর অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য অনুমোদন করা হয়। একইসঙ্গে আগামী ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিতের ঘোষণা দেন ডেপুটি স্পিকার।

সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে উপস্থিত এমপিদের ২০ শতাংশের সমর্থন পেলেই প্রস্তাবটি আলোচনা বা ভোটাভুটির জন্য গৃহীত হয়। তবে কোনও প্রস্তাব গৃহীত হওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে এ নিয়ে ভোটাভুটির বাধ্যবাধকতা রয়েছে।

এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে স্পিকার বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, সেখানে স্পিকার আসাদ কায়সার তাদের আশ্বস্ত করে জানান, অনাস্থা প্রস্তাব পেশ করার পর অধিবেশন মুলতবি করা হবে, তার আগে নয়।

৩৪২ আসন বিশিষ্ট পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক নম্বর হল ১৭২। ইমরানের দল পিটিআই-এর সদস্য সংখ্যা ১৫৫। বাকি মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ১৭৯।

তবে সম্প্রতি নিজের দলের বেশ কয়েকজন বিদ্রোহী সদস্য ইমরানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। কেননা, নিজ দলের এসব বিদ্রোহীদের সমর্থন না পেলে অনাস্থা ভোট উতরে যাওয়া ইমরানের জন্য সহজ হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com