• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সোহেলকে গ্রেপ্তারে রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ২:৪৫
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ২:৪৫

9325 2
 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন মতিহার থানা (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সোহেলকে আজ ২৮ মার্চ ২০২২ ইং, সোমবার সকাল আনুমানিক ১১টায় স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। বিরোধী মত দমনের ধারাবাহিক নীলনকশা বাস্তবায়নের জন্যই জনপ্রিয় ছাত্র নেতাদের ধরে জেলহাজতে প্রেরণের মাধ্যমে, ছাত্র-জনতার কণ্ঠরোধ করতে চায় গণবিরোধী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী। জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে কখনোই ক্ষমতার মসনদ চিরস্থায়ী হয়নি, অর্বাচীন শাসকগোষ্ঠীর সেই হীন উদ্দেশ্য কখনোই বাংলার ছাত্রজনতা বাস্তবায়ন হতে দেবে না।
রাজশাহী মহানগরীর মতিহার উত্তর থানার ছাত্রদলের সদস্য সচিব সোহেলকে গ্রেফতার তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা,ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম