• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পুলিশী বাধায় রাস্তায় দাঁড়াতে না পেরে কার্যালয়ের ভেতরে প্রতীকী অনশন

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৮:০৯
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৮:০৯

963587 2
 

নাটোর প্রতিনিধি

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পুলিশী বাধায় রাস্তায় কর্মসূচী পালন করতে না পেরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতীকী অনশন পালন করেছে নাটোর জেলা বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচীতে অংশ নেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অথচ সরকারের লোকজন সকল দপ্তরে দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চেয়ারপারসনের মুক্তি এবং সরকার পতনের সর্বাত্মক আন্দোলন ছাড়া কোন পথ নেই। দেশবাসীকে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম