• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

মহিপুর থানা বিএনপির কাউন্সিল গোপনে করার পায়তারা

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১:৪৮
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১:৪৮

bnp 8
 

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানা বিএনপির কাউন্সিল গোপনে করার পায়তারা চলছে। গোপন সূত্রে জানা যায়, আগামীকাল ৩১ মার্চ কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যলায়ে মহিপুর থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। গোপনে নিজেদের মধ্যে দিন তারিখ লুকিয়ে রেখে কাউন্সিলের নাটক করার পায়তারা করা হচ্ছে। যার কারণে চরম হতাশা প্রকাশ করেছন সাধারণ নেতাকর্মীরা।
মহিপুর থানার আহবায়ক কমিটিতে সমন্বয় ছাড়া একতরফা ভাবে ঘরে বসে কমিটি গঠনের প্রক্রিয়াকে প্রশ্রয় দেয়া চক্রটিকে এই মূহুর্তে জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন বলে মনে করেন তৃণমূলের একাধিক নেতা । তারা বলেন, আমরা চাই উৎসবমুখর সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর কাউন্সিল।নিজের অনুগত কর্মীদের নিয়ে অন্য থানার দলীয় অফিসে বসে কাউন্সিলের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।
তাই এই অশুভ প্রক্রিয়া বন্ধ করে সকলের অংশগ্রহণের মাধ্যমে মহিপুর থানায় প্রকাশ্যে কাউন্সিল করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এব্যাপারে বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন বলেন,মহিপুর থানা বিএনপির কাউন্সিলের ব্যাপারে পটুয়াখালী জেলা কমিটি বা মহিপুর থানা কমিটি আমাকে এখনো জানায়নি।
মুঠোফোনে কথা হয় পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আঃ রশিদ চুন্নু মিয়ার সাথে তিনি বলেন,কাল কলাপাড়ায় যাবো। সেখানে গিয়ে ঠিক করবো মহিপুর থানা বিএনপির কাউন্সিল কোথায় বসে করবো,তা জানে স্হানীয় নেতারা। মহিপুর থানা বিএনপির আহবায়ক কমিটির সকল সদস্য কে দাওয়াত দেওয়ার দায়িত্ব তাদের।
মহিপুর থানা বিএনপির আহবায়ক জলিল হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নাই।
মহিপুর থানা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সাঈদুর রহমান সাঈদ বলেন, আজ সকালে গোপন সূত্রে জানলাম আগামীকাল মহিপুর থানা বিএনপির কাউন্সিল কলাপাড়ায় বসে হবে, অথচ আমাদের মত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জানায়নি মহিপুর থানা বিএনপির আহবায়ক। কাউন্সিল কলাপাড়ায় বসে করার কারন আবারও পকেট কমিটি করার ধান্দা। আমাদের সাথে কোন আলোচনা ছাড়া এক তরফা কমিটি পায়তারা করছে জেলা কমিটি। আমি এ কাউন্সিল মহিপুর থানায় বসে করার অনুরোধ জানাই। আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন করতে হলে মাঠ পর্যায়ে বসে কমিটি করার কোন বিকল্প নাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম