• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ২:২৮

963021
 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামির উপস্থিতিতে গতকাল বৃহ¯পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। আসামি পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।
অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে পারভীন বেগম শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেফতার করে। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহ¯পতিবার এ রায় দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম