• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বাজিতপুর উপজেলা বিএনপির অনশন কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৩২
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৩২

9851 1
 

স্টাফ করেসপন্ডেন্ট

বাজিতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে উক্ত অনশন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা। আলোচনা সভা সঞ্চালনা করেন কাওসার মাহমুদ রিপন।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হুদা বলেন,”দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার জনগণের উপর বাড়তি বোঝা হিসেবে গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির পায়তারা করছে।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কয়েকদিন পরে রমজান মাস শুরু হতে যাচ্ছে, ধর্মপ্রাণ মানুষের জীবনকে দুর্বিষহ করার এমন গণবিরোধী সিদ্ধান্ত কেবল ভোটারবিহীন সরকারের পক্ষেই সম্ভব।
তিনি সরকারকে গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবী জানিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সর্বাত্মক ভূমিকা পালনের আহবান জানান।
এহসানুল হুদা স্বাধীনতা রক্ষা,গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম