• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুরক্ষা আইন করাসহ ৮ দফা দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৫৬

96325 22
 

স্টাফ করেসপন্ডেন্ট

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুরক্ষা আইন করাসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ’। বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ‘প্রধানমন্ত্রী সমীপে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

তাদের অনান্য দাবিগুলো হলো- ১৯৭২ সালে প্রণীত মুক্তিযোদ্ধা সংজ্ঞার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও অমুক্তিযোদ্ধাদের উচ্ছেদের করতে হবে; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির করায় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন’কে (জামুকা) বিলুপ্ত করতে হবে ও মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়াদি দেখভাল করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা উইং সৃষ্টি করা; সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক পর্যায়ে পুনর্বহাল করা। মুক্তিযোদ্ধাদের বেকার সন্তানদের বিশেষ বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার চাকরিতে সরাসরি নিয়োগ করা; মুক্তিযোদ্ধা মাসিক সম্মানি থেকে মাসিক ন্যূনতম কিস্তিতে পরিশোধ করার শর্তের বিনাসুদে ২৫ লক্ষ টাকা গৃহনির্মাণ ঋণ মঞ্জুর করা; মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার সাথে ১০ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং সিএমএইচ, সরকারি ও বেসরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা; জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মতো শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকেও বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতা প্রদান করাসহ জাতীয় সংবিধানের যথাযথ স্থানে “জয়বাংলা” “জয় বঙ্গবন্ধু”, “মুক্তিযুদ্ধ”, “মুক্তিযোদ্ধা”, “৩০ লাখ শহীদ” ও “২ লক্ষ সম্ভ্রমহারা মা-বোন” শব্দগুলো লিপিবদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন─ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, মোজাম্মেল হোসেন হেলাল, আফতাব আহমদ শিকদার, জুলকারনাইন ডালিম, সারোয়ার জাহান, আবদুল খালেক বিশ্বাস, দীপকচন্দ্র গুপ্ত, আজহারুল ইসলাম, বাহারউল্লাহ মজুমদার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম