• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভেদরগঞ্জ পাবলিক টয়লেটের পাশে থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ৯:১২
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ৯:১২

92 1
 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে হাবিব উল্লাহ মোল্লা (৫)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাবিব উত্তর তারাবুনিয়া এলাকার রাজ্জাক আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মা-বাবার ডিভোর্স হওয়ার পর হাবিব উল্লাহ তার নানাবাড়ি উত্তর তারাবুনিয়া এলাকায় থাকতো। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। পরিবার রাতে তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খুঁজলেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে গ্রাম পুলিশ জাহাঙ্গীর মাঝি উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হাবিব উল্লাহর নানি শাহিদা বেগম বলেন, এ শিশুর সঙ্গে কারও কোনো শত্রুতা থাকতে পারে না। নাতির মৃত্যুর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে মৃত্যুর কারণ। এ বিষয়ে এখনো পরিবারের কেউ অভিযোগ করতে আসেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম