• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

মুজিবনগর সরকারের ৪০০ টাকার চাকুরে ছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৫
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৫

9077

মুজিবনগর সরকারের ৪০০ টাকার চাকুরে ছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মুজিবনগর দিবস উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মুজিবনগর সরকারের যারা শপথ নেবেন তারা এক জায়গা থেকে আর দেশি-বিদেশি সাংবাদিকরা কলকাতা প্রেস ক্লাব থেকে মধ্যরাতে যাত্রা শুরু করেছিলেন। তাদের কাউকে বলা হয়নি কোথায় যাবে। বলা হয়েছিল কয়েক ঘণ্টার যাত্রা হবে, এরপর একটি জায়গায় যাবো। তখন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকানন, যেটিকে পরে মুজিবনগর নাম দেওয়া হয়েছিল- সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়।

‘সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন বিধায় তিনি শপথ নিতে পারেননি। তার নেতৃত্বেই সরকার গঠন হয়েছিল। সেই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যেটিকে আমরা মুজিবনগর সরকার বলি, এটিই বাংলাদেশের প্রথম সরকার।

ড. হাছান মাহমুদ বলেন, মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন। তিনি ৪০০ টাকা বেতন পেতেন। অন্য সেক্টর কমান্ডাররাও ৪০০ টাকা করে বেতন পেতেন। এই সরকারের অধীনেই পরে বিভিন্ন দপ্তরে আরও নিয়োগ দেওয়া হয়। তারাও কিন্তু বেতন পেতেন। জিয়াউর রহমানসহ অন্যরা কিন্তু বিনা বেতনে যুদ্ধ করেননি।

তিনি বলেন, জিয়াউর রহমান অবশ্য যুদ্ধ করেছেন কি না সেটা নিয়ে নানা প্রশ্ন আছে। তিনি পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন কি না, দলিল দস্তাবেজ বলে প্রকৃতপক্ষে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। তিনিও (জিয়াউর রহমান) ৪০০ টাকা বেতন গ্রহণ করতেন। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বেতন গ্রহণ করেছেন।

এ সময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আজ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। অথচ জিয়াউর রহমান এই সরকারের চাকুরে ছিলেন। তারা যে মুজিবনগর দিবস পালন করেন না, এটি প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা। আমাদের স্বাধীনতার সংগ্রামকে অস্বীকার করার শামিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com