• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপির আশা অচিরেই নিরাশায় পরিণত হবে: কাদের

প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২ ৭:৪৫
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২ ৭:৪৫

4A9DECCF 3D29 4622 9897 56DE73C3AA1D

বিএনপির আশা অচিরেই নিরাশায় পরিণত হবে: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমসনদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি

শনিবার (২৮ মে) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এসব বলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদেরশাসনামলে  বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এক সময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট। গণ–আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরাঘরে ফিরবে না– বিএনপি মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্যকরছি বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণ–আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনেসংকটের কালো ছায়া পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর, এই দুঃস্বপ্ন দেখে কোন লাভ আছে কী?

দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি বারবার ডাক দিলেও আন্দোলনকরতে পারেনি, জনগণও তাতে সাড়া দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর যখন জনগণ সাড়া দেয়নি আগামীদিনেও সাড়া দিবে বলে বিশ্বাস হয় না।

বিএনপির গণআন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

বিএনপি নাকি কোন ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়,গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে,- বিএনপি মহাসচিবের এবক্তব্য জাতির সঙ্গে চরম মিথ্যাচার এবং প্রতারণা বলে জনগণ মনে করেন,  জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিলো, তারা আবার ক্ষমতায় গিয়েগণতন্ত্র পুনরুদ্ধার করবে, এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com