• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

প্রকাশ: রবিবার, ২৯ মে, ২০২২ ৭:৫১
আপডেট: রবিবার, ২৯ মে, ২০২২ ৭:৫১

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল–ছাত্রলীগের সংঘর্ষে   আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন গণসংহতিআন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রবিবার (২৯ মে) বেলা ১১টার দিকে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হসপিটাল চিকিৎসাধীন আহতদের স্বাস্থ্যেরখোঁজখবর নেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতাবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে নিপীড়নেরকারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তাঁর সাথে ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহ–সভাপতি সাদিক রেজা, সাধারণসম্পাদক সৈকত আরিফ, সহ সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী প্রমুখ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com