• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

উন্নয়নের স্বর্ণদুয়ার উন্মোচন করেছে পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৬:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৬:১৮

উন্নয়নের স্বর্ণদুয়ার উন্মোচন করেছে পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রমত্তা পদ্মার বুকে নির্মিত পদ্মা সেতু শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সুফলই নয়, এটি দেশের উন্নয়নের স্বর্ণদুয়ার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগই ছিল না। যেমন নির্দেশনা দিয়েছিলাম সে অনুসারে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আগামীতে দেশের দক্ষিণাঞ্চলে বন্যার আশংকা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা আসে ভাদ্র মাসের দিকে। সরকার সেই বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বন্যাও আমরা মোকাবেলা করতে পারব। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পদ্মা সেতু নির্মাণে উন্নয়নের স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, পদ্মা সেতৃর ব্যয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, এই ব্যয় তুলনামূলক বেশি নয়। ১৯৯৭ সালে আমি যখন জাপান গিয়ে ছিলাম, তখন পদ্মা সেতু ও রূপসা নির্মাণের বিষয়ে আলোচনা করি। ওই সময়ে রূপসা সেতু নির্মাণ হলেও পদ্মা সেতু হয়নি। পরে আবারো ক্ষমতায় এই সেতু নির্মাণের উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেলে আমরা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সংসদে এই ঘোষণা দেওয়ার পর জনগণের ব্যাপক সাড়া পাই। সর্বশেষ সেতু নির্মাণে সফল হয়েছি। এই সেতুতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড়ধরণের ইতিবাচক প্রভাব ফেলবে। এই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

সংসদের বাজেট অধিবেশন প্রাণবন্ত ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশন বিরোধী দলকে যথষ্টে সুযোগ দিয়েছে। বিশেষ করে বিএনপি নেতারা যথেষ্ট বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইচ্ছামতো তারা কথা বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের যারা অফিসিয়াল বিরোধী দল তারাও আলোচনার করেছেন। অধিবেশনে ২২৮ জন সংসদ সদস্য বাজটে আলোচনায় অংশ নিয়েছেন। ৩৮ ঘণ্টা ৫৭ মনিটি আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ জুন বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে খুলে যায় দখিনা দুয়ার।

সেদিন মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। এর পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com