• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থীদের আপিলের সুযোগ ৫ দিন

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থীদের আপিলের সুযোগ ৫ দিন

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে পাঁচ দিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (৪ অক্টোবর) পর্যন্ত আপিল দায়ের করা যাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

ইসি জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, নির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com