• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রাজনৈতিক শক্তি যেমন চান আমলারা সেভাবে কাজ করে: প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৭:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৭:৫৫

রাজনৈতিক শক্তি যেমন চান আমলারা সেভাবে কাজ করে: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপডেন্ট

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকারের সাফল্য নির্ভর করে আমলাদের কর্মতৎপরতার ওপর। কেননা সরকারের ভেতরের স্টিল ফ্রেম হচ্ছে আমলাতন্ত্র। তবে তাদের পরিচালিত করে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি যেমন চান সেভাবে তারা কাজ করেন। ঘোড়ার সওয়ারের মতো রাজনীতিবিদরা আমলাদের পরিচালিত করে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. শামসুল আলম বলেন, এসিআর পদ্ধতিতে অনেক সমস্যা আছে। যেমন সবাই এক্সসেপশনাল পায়। এটা কীভাবে হয়। এক্সসেপশনাল তো একজনই হয়। জাজমেন্টে সমস্যা ছিল। এখন এপিএ পদ্ধতি অনেক ভালো। তিনি বলেন, ফাইল ধরে রাখার একটা নিয়ম আছে। কিন্তু সেটা মানা হয় কি না সেটি বড় কথা।

শুদ্ধাচার পুরস্কার যারা পেলেন তারা হলেন— জাতীয় বেতন স্কেল ২ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শিল্প ও শক্তিশালী বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব নজিবুর রহমান। গ্রেড ১০-১৬ এর কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ১৭-২০ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) অফিস সহকারী বেগম জুয়েলা শেখ। অফিস প্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।

সভাপতির বক্তব্যে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, এপিএর মাধ্যমে নিজেকে নিজেই মূল্যায়ন করা যায়। সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন, সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করেছেন। কর্মতৎপরতা ভালো ছিল। মূল্যায়ন করে তাদের পুরস্কার দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com