• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শুক্রবারই ঢাকার বাইরে গেছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১২:৫৭
আপডেট: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১২:৫৭

শুক্রবারই ঢাকার বাইরে গেছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

পবিত্র ঈদুল আজহা আপনজনদের সঙ্গে উদযাপন করতে গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ। আজ শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ।

মোস্তাফা জব্বার বলেন, বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া এই তথ্য। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com