• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৯:৫২
আপডেট: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৯:৫২

9660012

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে চবি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। চবি ছাত্রদলকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে মেধা, শ্রম, ত্যাগ ও কর্মকে প্রাধান্য দিয়ে নেতাকর্মীদের শিগগিরই নতুন কমিটি উপহার দেবে কেন্দ্রীয় সংসদ।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি এবং শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রদলের ৬৯ সদস্যর কমিটি ঘোষণা করা হয়৷ এর পরের বছরের ১৮ মে ২৪৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷

এদিকে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে চার বছর আগেই চবি শাখা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com