• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফরিদপুরে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিলো বিএনপি’

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৩:৫৬
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৩:৫৬

ফরিদপুরে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিলো বিএনপি’

বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, অনেকেই মনে করেন ফরিদপুর আওয়ামী লীগের দুর্গ। কিন্তু আজ ফরিদপুরের গণসমাবেশে প্রমাণ হয়েছে ফরিদপুর বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি।

তিনি বলেন, বিএনপি ফরিদপুরে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিলো। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেও বরিশালের মতো ফরিদপুরের গণসমাবেশকে ঠেকাতে পারে নাই।

শনিবার ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটশন মাঠে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে বক্তব্যকালে বিএনপির ফরিদপুর বিভাগীয় আরেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, প্রধানমন্ত্রী অনেক টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনকালে যত মানুষ জড়ো করেছিলেন, আজ ফরিদপুরের এই গণসমাবেশে তার চেয়ে দশ গুণ বেশি মানুষ সমবেত হয়েছেন। ফরিদপুরের মাটি থেকেই খেলা শুরু হয়ে গেছে।

সকালে গণসমাবেশ শুরুর পর দুপুরে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদ্বয় সমাবেশস্থলে এসে পৌঁছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com