• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ৪:১২
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ৪:১২

966003 10

পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজের ঘরে নতুন অতিথির আগমন। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। গতকাল (২৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে নবজাতক কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে রিয়াজ লিখেছেন, ‘আল্লাহপাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

তবে কবে আরিজের জন্ম হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য জানাননি রিয়াজ। জানা গেছে, গেল সপ্তাহে তার স্ত্রী তিনার কোলজুড়ে এসেছে এই ফুটফুটে পুত্রসন্তান।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলেন রিয়াজ। এর আগে ২০১৫ সালের ৩০ মে তাদের ঘর আলো করে আসে মেয়ে আমীরা সিদ্দিকী।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। ওই বছরের ১৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com