• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজবাড়ী পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৪৫
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৪৫

রাজবাড়ী পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও ককটেল জব্দের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মী ও একজন সাংবাদিকের মধ্যে ৮ জনকে আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

রোববার (২৭ নভেম্বর) ২৩নং উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ ৬ সপ্তাহের আগাম জামিন আদেশ দেন।

গত ২০ নভেম্বর রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা ও ককটেল জব্দে অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এএসএমএম কবির খান জামিনের শুনানি করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন সম্রাট, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফ, যুবদল নেতা মনোয়ার হোসেন মিন্টু, যুবদল নেতা গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, যুবদল নেতা মো. রিফাত, মিজানপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহামুদুল হাসান মুরাদ ও সাংবাদিক মোঃ সারোয়ার সরদার ওরফে রকি।

এদিকে ওই মামলায় স্থানীয় নিউজ পোর্টাল পদ্মা২৪.কম এর সম্পাদক সংবাদিক মোঃ সারোয়ার সরদারকে (রকি) আসামি করায় লিখিত প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকে মেইল করেছেন তিনি। প্রতিবাদে এই মামলা ষড়যন্ত্রমূলক ও ভুল, অসত্য তথ্যর উপর নির্ভর করে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com