• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে মুক্তি পাচ্ছে ‘দামাল’

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৫:৪৬
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৫:৪৬

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে মুক্তি পাচ্ছে ‘দামাল’

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত রায়হান রাফীর সিনেমা ‌‘দামাল’। ‌স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে দামাল সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মিত হয়।

সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। আজ (২ ডিসেম্বর) থেকে ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও,কানেকটিকাট,ক্যালিফোর্নিয়া,মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা,কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫টি শহরে সিনেমাটি মুক্তি দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তি জানান বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

তিনি বলেন,‌ গত ১৮ নভেম্বর নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দামাল সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। বিজয়ের মাসে এই সিনেমাটি দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এরই মধ্যে সিনেমাহলগুলোতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি, এটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।

আগামী ৯ ডিসেম্বর তৃতীয় ধাপে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪ টি শহরে সিনেমাটি মুক্তি দেয়া হবে। আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ।

গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় সিনেমা ‘দামাল’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com