• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজশাহীতে বিএনপি’র নেতাকর্মীদের ঢল

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ২:৪৪
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ২:৪৪

রাজশাহীতে বিএনপি’র নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ নগরীর মাদ্রাসার মাঠ। বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ মানুষের চাপ পড়েছে সমাবেশস্থলের চারপাশে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। মাঠে জায়গা না পেয়ে ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন তারা। অনেকেই নগরীর বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন।

কয়েকদিন আগে থেকে বিএনপির নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান নিলেও আজ সকাল থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শহরের প্রতিটি অলিগলিতে বিভিন্ন স্লোগন দিয়ে মিছিল করছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে পোষ্টার ফেস্টুনে ছেয়ে গেছে সমাশেস্থল। সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের পোষ্টার দেখা গেছে।

এর আগে আজ সকাল ১০ টা ৩৭ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠানিকভাবে শুরু হয়। মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতারা ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com