• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

টানা দ্বিতীয় ম্যাচে টস জয় বাংলাদেশের

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪০
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪০

jpeg 30

টানা দ্বিতীয় ম্যাচে টস জয় বাংলাদেশের

সাত বছর পর ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। সর্বশেষ ২০১৫ সালে ধোনির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বাগতিকরা ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছিল। এবার টানা দ্বিতীয় সিরিজ জিততে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দুই দলেই আনা হয়েছে পরিবর্তন। বাংলাদেশ দলে আজ খেলা হচ্ছে না হাসান মাহমুদের। তার জায়গায় এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের দলে পরিবর্তন দুটি। ফিরেছেন অক্ষর প্যাটেল। তার জায়গায় বাদ পড়েছেন শাহবাজ। কুলদীপ সুস্থ না থাকায় তার জায়গায় পেসার উমরান মালিক একাদশে স্থান পেয়েছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com