• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু: মা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৩৬
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৩৬

বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু: মা গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মা পূর্ণিমাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপ-পরিদর্শক তন্ময় মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পূর্ণিমাকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
এর আগে গত সোমবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে পূর্ণিমার দুই শিশুসন্তান মিঠু ও মানব মারা যায়। এ ঘটনায় সোমবার তাদের চাচি রত্মা রাণী সদর থানায় মামলা করেন। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তার মা ও নানী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com