• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ২:০২
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ২:০২

ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী শনিবার বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, তিনি তাঁর সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি মানবাধিকার, শ্রম অধিকারের বিষয়টি আলোচনায় আসবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনার জন্য ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন।

ডোনাল্ড লু দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেবেন। ভারত সফরের সময় তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা–সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ডোনাল্ড লু ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করবেন। সফলকালে ডোনাল্ড লু দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়সহ অন্যান্য ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের পর চলতি মাসে ডোনাল্ড লু হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী এইলিন লুবাখার চার দিনের সফরে গত শনিবার বাংলাদেশে এসেছিলেন। গতকাল তিনি ঢাকা ত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com