• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে গ্রুপচ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই নেপালকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গত বছরের শেষের দিকে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে নারী সাফ ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল সাবিনারা। এবার ঘরের মাঠে সেই নেপালকে হারিয়ে শিরোপা জেতার হাতছানি অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে।

ভুটানের হারের ফলে সাফ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে শক্তিশালী ভারতকে। শেষ ম্যাচে তারা হেরেছে নেপালের কাছে। দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ নেপাল। সেখানে ভারতের পয়েন্ট মাত্র ৪। চার দল গ্রুপ পর্বে সবার মুখোমুখি হয়েছে, খেলেছে তিনটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল নাম লেখায় ফাইনালে।

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় ম্যাচ। কিক-অফের পরই ভুটানের ওপর চড়াও হয় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে গিয়ে তড়িঘড়ি করায় সুফল তুলতে পারছিলনা লাল-সবুজরা। ২২ মিনিটে ডানদিক থেকে শামসুন্নাহারের কাটব্যাক ধরা আকলিমা খাতুন বক্সের মধ্যে এক ডিফেন্ডারকে কাটিয়ে গড়ানো শটে প্রথম গোল করেন।

পরের মিনিটে শাহেদা আক্তার রিপা পেনাল্টি বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। ২৯ মিনিটে ডানদিক থেকে উন্নতি খাতুনের কর্নার কিক গোলমুখ থেকে হেডে জালে পাঠান শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধের শেষদিকে একাধিক সহজ সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর আরও চড়াও হয়ে খেলছিল গোলাম রাব্বানী ছোটনের দল। ৫৩ ও ৬১ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক শামসুন্নাহার। তার আগে ৫৯ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা খাতুন। প্রতিযোগিতায় এ নিয়ে চার গোল করলেন বাংলাদেশ অধিনায়ক; আকলিমা খাতুনের গোল সংখ্যা ৩। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ে একটি করে গোল করেছিলেন দুই ফরোয়ার্ড। আরেক গোল করেছিলেন শাহেদা আক্তার রিপা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com