• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

অবশেষে দুই বইয়ের ‘বির্তকিত অংশ’ প্রত্যাহার

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৫
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৫

অবশেষে দুই বইয়ের ‘বির্তকিত অংশ’ প্রত্যাহার

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের ‘বির্তকিত অংশ’ প্রত্যাহার করেছে সরকার। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম৷

এতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি পাঠদান হতে প্রত্যাহার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত শ্রেণিদ্বয়ের জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকসমূহের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। উক্ত পাঠ্যপুস্তকসমূহের অন্যান্য সকল অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীসমূহ শিগগিরেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে।

সারাদেশে ২০২৩ সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন পাঠ্যপুস্তক প্রকাশ করে সরকার। তা শিক্ষার্থীদের হাতেও পৌঁছেও গেছে নতুন বছরের শুরুতে। নতুন বই হাতে পাওয়ার পর থেকে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে বিভিন্ন ভুল ও পরিবর্তন নিয়ে তুমুল আলোচনা চলে নানা পর্যায়ে। এসব নিছকই ভুল, না উদ্দেশ্যমূলক, সে প্রশ্নও উঠেছে।

নতুন শিক্ষাক্রমের জন্য ছাপানো পাঠ্যপুস্তকের ভুল সংশোধনে এবং কেন ভুল হলো তা তদন্তে দুই কমিটি গঠনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক- ২ শাখা থেকে প্রকাশিত আলাদা অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

এর আগে, শুক্রবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই সংশোধন করা হবে। তিনি বলেন, এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। যদিও এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের বিষয় নিয়ে মিথ্যাচার কখনও প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন যারা শেখ হাসিনার কর্মী, তাদের হাতে কোনো দিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com