• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বৈষম্যের কারণে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে : জি এম কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৬

বৈষম্যের কারণে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে : জি এম কাদের

বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়ে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বৈষম্যের কারণে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না এমন মন্তব্য করে তিনি বলেন, এমনকি, শোনা যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষাপদ্ধতি, শিক্ষক বদলি ও নিয়োগে রাজনৈতিক বিবেচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, আমরা আইনের শাসন চাই। আমরা ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা চাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের মানুষের সম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। বৈষম্যের কারণে একটি অসম রাষ্ট্র তৈরি হচ্ছে। এমন একটি দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। মানুষে-মানুষের বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, দেশের শিক্ষা ও চিকিৎসার মান ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এখন বিদ্যালয়গুলোতে বড় বড় ভবন হচ্ছে, আধুনিক ল্যাব হচ্ছে কিন্তু মানসম্মত শিক্ষা নেই। যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ হচ্ছে না। জিপিএ বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে কিন্তু সঠিক শিক্ষাব্যবস্থার অভাবে শিক্ষার মান বাড়ছে না। কর্মমুখী শিক্ষাব্যবস্থার পদক্ষেপ নেই। ফলে, শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। আবার, বেসরকারি পর্যায়ে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে এমন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়াশোনা চালানো সম্ভব হয় না। তাই, বেশিরভাগ মানুষের পক্ষে সন্তানের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে।

জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
দেশে লুটপাটের রাজনীতি সৃষ্টি হয়েছে : জি এম কাদের

দুঃখজনকভাবে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলছি এ কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দিনে দিনে আমাদের নিজস্বতা বিলুপ্ত হচ্ছে। ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।

এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, নুরুন্নাহার বেগম, খন্দকার দেলোয়ার জালালী, মো. হাবিবুল্লাহ ফকির, রাজিব কান্তি গুহ, জি এম রাজু, চম্পা মণ্ডল, হিমেল, মোস্তফা জামান বাবু, ফয়েজ মুন্না, মাহমুদা আমির শিল্পী, পংকজ দাস, মনোয়ার-ই-খোদা চৌধুরী (মন্টি)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com