• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ক্ষমা পেয়ে নিজের ঘরে ফিরলেন নায়িকা পূজা চেরী

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৭
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৭

ক্ষমা পেয়ে নিজের ঘরে ফিরলেন নায়িকা পূজা চেরী

ঢালিউডের এই প্রজন্মের নায়িকা পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে নিজেকে মেলে ধরেন তিনি। বিভিন্ন কারণে মনোমালিন্যে হলে জাজ থেকে সরে যান পূজা চেরী। এভাবে জাজের সঙ্গে পূজার দূরত্ব ক্রমেই বাড়তে থাকে।

জাজ থেকে বেরিয়ে পূজা অনেক চেষ্টা করলে ভালো কিছু করতে পারেননি। ফলে নিজের ক্যারিয়ারে স্বার্থেই আবারও জাজে ফেরার মনোবাসানা ব্যক্ত করেন পূজা চেরী। তিনি বুঝতে পারেন জাজ থেকে দূরে সরে যাওয়া তার জন্য চরম ভুল সিদ্ধান্ত ছিল।

এ কারণে ক্ষমা চেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পূজা তার ফেসবুকে একটি পোস্ট দেন। পূজার এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে পূজাকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এই পোস্টে লেখা হয়,-

‘মানুষ ভুল করে,
কারণে করে,
অকারণে করে,
তবে সে ভুল করে।
মানুষ ফেরেশতা নয়,
তাই মানুষের ভুল হয়।
পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিবাবক হয়ে ক্ষমা করে, নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। ওয়েককাম টু জাজ ফ্যামিলি অ্যাগেইন।’

উল্লেখ্য, পূজা চেরী শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। পূজা ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com