• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফের বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৩:২৮
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৩:২৮

ফের বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়

ফের বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়। তবে এবার তার বৈবাহিক জীবন নিয়ে নয়, বরং অভিনেত্রীর সাধের জিম নিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী।

বছর দুয়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হয় গণ্ডগোল। যা গড়িয়েছে থানা পর্যন্ত।

শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। এমনকী, সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেওয়া হয়।

যেখানে বলা হয়েছিল, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এই দারুণ অফার পেয়ে অনেকেই জিমে ভর্তি হয়েছিলেন।

অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোলের জন্য় সেই যে জিম বন্ধ হয়, আজও সেখানে ঝুলছে তালা! অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছে।

শ্রাবন্তী জানিয়েছেন, প্রায় ছ’মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। কাজ নিয়ে খুবই ব্যস্ত। তবে যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময় মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে ও দিকে সময় দিতে পারছি না। শ্রাবন্তীর কথায় এপ্রিল মাসের মধ্য়েই সমস্যার সমাধান হয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com