• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে : ইসলামী আন্দোলন

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:২২
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:২২

দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে : ইসলামী আন্দোলন

চলমান সংকট মোকাবিলায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। সেই সঙ্গে ফিলিস্তিনের আল আকসায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন।

ঐতিহাসিক বদরের শিক্ষা উপলক্ষে আজ রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে ‘বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বদর যুদ্ধের চেতনায় দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বদর প্রান্তরে ঈমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক অন্যরকম ইতিহাস রচিত হয়, যা যুগ যুগ এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন জয়-পরাজয় আল্লাহর হাতে। সম্মান-অপমান আল্লাহর হাতে। এ বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে প্রান্তে যখনই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা সংখ্যায় বা সম্পদে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন।

তিনি বলেন, বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহদ্রোহী শক্তির মোকাবিলায় ময়দানে নেমে আসতে হবে। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তিনি দেশে চলমান সংকট মোকাবিলায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার লক্ষ্যে বদরের চেতনায় সব দল ও মতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ঈমানদার জনতার ঐক্য সময়ের অনিবার্য। ঈমানদার জনতার ঐক্য হলে দুর্নীতিবাজ গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হবে।

তিনি ওই সময় ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসরায়েল মানবতার জন্য ক্যান্সারতুল্য। পবিত্র মাহে রমজানে আল-আকসায় নিরস্ত্র মুসলিমদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ। সন্ত্রাসীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বদর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। বদরের চেতনায় সব দুর্নীতি দুঃশাসন ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি আবদুল কাইয়ূম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলদেশ খেলাফত মজলিসে সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী, ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান হাদী, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com