• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সড়কে শৃঙ্খলার অভাবে যানজট হয়: সেতুমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৬:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৬:০১

সড়কে শৃঙ্খলার অভাবে যানজট হয়: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে একদিনে আরও একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে সেতুমন্ত্রী বলেন, যানজটের জন্য রাস্তা কোন সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।

এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।

এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক- এআইআইবি’র মহাপরিচালক রজত মিশ্র।- বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com