• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কমলাপুরে বাড়ছে যাত্রীর চাপ

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১২:০৩
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১২:০৩

কমলাপুরে বাড়ছে যাত্রীর চাপ

ট্রেনে ঈদযাত্রা প্রথম দুদিন যাত্রীদের ভিড় দেখা না গেলেও চাপ বেড়েছে বুধবার (১৯ এপ্রিল)। ভোর থেকেই যাত্রীর চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। একইসঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং।

এদিন স‌রেজ‌মি‌নে  দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন।

দিনাজপুর গামী যাত্রী সোহেল রানা জানান, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সেহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com