• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি’র নেতৃত্বে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে: কাদের

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৪:৩৮
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৪:৩৮

বিএনপি’র নেতৃত্বে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে: কাদের

অগ্নি সন্ত্রাস কিংবা কালো ছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতা কর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় একথা বলেন তিনি।

সিরিজ অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন, এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে? অগ্নিকাণ্ড ষড়যন্ত্র মুলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। জিয়াউর রহমান অনেকগুলো মানুষকে অমানবিক ভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি’র কোন আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বিএনপি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতি সংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার তাই করছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি কিংবা অপরাধী আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারন ছাড়াই শেখ হাসিনাকে অন্যায় ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৬/০৭ কিংবা ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com