• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আজ ঈদের দিন দুপুর থেকে চলবে মেট্রোরেল

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৮:১৯
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৮:১৯

আজ ঈদের দিন দুপুর থেকে চলবে মেট্রোরেল

ঈদের দিন রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারে সেজন্য মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করবে ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েব সাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ (যুগ্ম সচিব) সাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়।

ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ২১-২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে ট্রেন থামবে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

ঈদের দিন দুপুর থেকে চললেও পরদিন থেকে ট্রেনের চাকা ঘুরবে যথারীতি সকাল বেলা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com