• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিয়ের খবর প্রকাশের এক সপ্তাহ পর বাবা হচ্ছেন অভিনেতা!

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:০৫
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:০৫

বিয়ের খবর প্রকাশের এক সপ্তাহ পর বাবা হচ্ছেন অভিনেতা!

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার এ প্রজন্মের অভিনেতা জিয়াউল রোশান বিয়ে করেছেন তিন বছর আগে। নিজের প্রেমিকাকে বানিয়েছেন ঘরণী। এতোদিন বিষয়টি গোপনে থাকলেও কদিন আগেই ঘটা করে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে খবরটি সামনে এনেছেন তিনি। এর সপ্তাহ খানেকের মাথায় জানা গেল বাবা হতে চলেছেন রোশান। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। তারা চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক।

এর আগে নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানিয়েছিলেন রোশান। সেখানে দেখা গিয়েছিল, স্ত্রীর হাতে মেহেদী পরিয়ে দিচ্ছেন তিনি। অন্যটিতে বসে আছেন পাশাপাশি। ছবির ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন।

বিয়ের প্রসঙ্গে সেসময় রোশান বলেছিলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

এবার ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি ছবি। ‘জ্বীনে’ তার সঙ্গে রয়েছেন পূজা চেরি ও সজল নূর। অন্যদিকে ‘পাপ’ ছবিতে রোশানের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com