• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমেরিকার নতুন ভিসানীতি আমাদের জন্য লজ্জার, এর দায় সরকারের : খন্দকার মোশাররফ

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ১২:০৬
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ১২:০৬

আমেরিকার নতুন ভিসানীতি আমাদের জন্য লজ্জার, এর দায় সরকারের : খন্দকার মোশাররফ

বগুড়া প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমেরিকার নতুন ভিসানীতি আমাদের জন্য লজ্জার; এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।’

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে দেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি বড় দল এ কারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও দেশের দুর্দিনে স্বাধীনতা ও ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথের ফয়সালার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মিথ্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকা ধিক্কার জানিয়েছে। তারা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, আরও অনেকের ওপর করতে যাচ্ছে। এ সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার ফিরবে না। তাই এই সরকারকে তাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন জনদাবিতে পরিণত হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। নয়তো গণতন্ত্র উদ্ধার হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে টাকা পাচার করছে, ব্যাংককে দেউলিয়া করে দেশকে ধ্বংস করেছে। তাই দ্রব্যমূল্য অস্বাভাবিক হওয়ায় মানুষ ঠিকমতো খেতে পারে না। মধ্যবিত্তরা দরিদ্রে পরিণত হচ্ছেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবর রহমান, সাবেক এমপি ও উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com