• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাজিরায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:১৪
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:১৪

জাজিরায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলা পশ্চিম নাওডোবার পদ্মা সেতুর শিবচর মহাসড়কের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরাদেহটি উদ্ধার কওে মর্গে প্রেরণ করেছে।মৃত ব্যক্তির নাম সাব্বির শেখ (২৬) পিতা সাঈদ শেখ, গ্রাম ফজলু মাতবরের কান্দি, থানাঃ পদ্মা সেতু দক্ষিণ।
মৃত ব্যক্তির চাচা মাহবুবুর রহমান জানান, মৃত্যুটি রহস্য জনক মনে হচ্ছে। এই মৃত্যুর রহস্য সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক। লাশটি উদ্ধারের করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ উপ-পরিদর্শক সুরুজ হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয, ভিকটিমকে হত্যা করার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।এ ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com