• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধর্ষককে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:২৭
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:২৭

ধর্ষককে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহমত খাঁ (৬০) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পিতা। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তার লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামের শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা। এঘটনায় ৫ জুলাই শৈলকুপা থানায় মেয়েটির ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৪। মামলা দায়েরের পর ৭দিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে গোসাইডাঙ্গা গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com