• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:৫৭
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:৫৭

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

নিউজ ডেস্ক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের চেয়ে এবারের পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৯৪, মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com