• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ঘরে বসে দেখা যাবে রজনীকান্তের ‘জেইলার’

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১:২২
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১:২২

ঘরে বসে দেখা যাবে রজনীকান্তের ‘জেইলার’

বিনোদন ডেস্ক
দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের ব্লক বাস্টার সিনেমা ‘জেইলার’ শিগগিরই আসতে চলেছে ওটিটিতে। নির্মাতারা এই ছবির ডিজিটাল রাইটস ১০০ কোটি রুপির বিনিময়ে নেটফ্লিক্সকে বিক্রি করেছেন বলে জানা গেছে। সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসার সম্ভাবনা রয়েছে।

সাধারণত একটি সিনেমা মুক্তির ছয় থেকে আট সপ্তাহ পর তা ওটিটিতে স্ট্রিম হয়। কিন্তু ‘জেইলার’ ছবি তার আগেই ওটিটিতে আসবে।

১১ আগস্ট মুক্তি পেয়েছিল ‘জেইলার’। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই সিনেমাটি এ বছর সবচেয়ে হিট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে। মুক্তির মাত্র দুসপ্তাহের মধ্যেই সারা বিশ্বে ৫৫০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।

ভারতে প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছে জেলার। বিশ্বজুড়ে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে সিনেমাটি। এতে রজনীকান্ত ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ অনেকে।

এর আগে ‘জেইলার’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে তামান্নার অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর উভয়ের বয়সের পার্থক্য নিয়ে চর্চা চলেছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে সমালোচনা।

রজনীকান্তের বয়স ৭২ বছর। অন্যদিকে তামান্নার ৩৩। দুই তারকার বয়সের ব্যবধান ৩৯ বছরের। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নেতিবাচক চর্চার বিষয়ে জানতে পেরেছেন তামান্না। এ ছাড়াও সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে স্পষ্ট ভাষায় তামান্না বললেন, ‘আপনারা বয়সের ব্যবধান কেন দেখছেন? আপনাদের দেখতে হবে পর্দায় দুটি চরিত্র পারফর্ম করছে, এটুকুই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com