• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৩:৪০
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৩:৪০

রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে কালো পতাকা বিছিল করবে বিএনপিসহ সমমনা দলগুলো। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের বিপরীতে শান্তি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ বেশ সরগরম। তাই যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শান্তিনগর, নাইটিঙ্গেল মোড়, পুরানা ও নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে প্রচুর পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছে জলকামান, প্রিজন ভ্যানও। সরেজমিন দেখা যায়, নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা সবচেয়ে বেশি। কাউকে সন্দেহ হলেই করছেন তল্লাশি।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। তারপরও যেহেতু বেশ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তাই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজধানীর পুরানা পল্টন মোড়ে দায়িত্বরত ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি রয়েছে। দুপুর থেকে পুলিশের বেশ কয়েকটি দল এ এলাকায় মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনগণের জানমাল রক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com