• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে দুই হাজার তালবীজ বিতরণ

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৪৩
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৪৩

বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে দুই হাজার তালবীজ বিতরণ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় পরিবেশবিদ জহির রায়হান, জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হাসান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম সোহেল, সদস্য শোয়াইব আকরাম অভিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরিবেশবিদ জহির রায়হান জানান, দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন সড়কের পাশ, মাঠ, নদীর ধারে ১ হাজার তালবীজ রোপন করা হয়। আগামী ২ দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার তালবীজ রোপন করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com