• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২২
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২২

খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

অনলাইন ডেস্ক
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানোর ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নাম সম্বলিত নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে এমরান আহম্মদের নেমপ্লেট খুলে ফেলেন আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।
গণমাধ্যমকে তিনি বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই, একজন মুক্তিযোদ্ধা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নেমপ্লেট আমি খুলে ফেলেছি। তার নেমপ্লেট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে থাকতে পারে না বলেই আমি মনে করি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com