• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুব সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ২:৪৩
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ২:৪৩

যুব সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দিবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় থাকবেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

এদিকে যুব সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com